Monday, 18 December 2017

CoC সমাচার: খ্রিস্টমাস আপডেট

বর্তমানে যত মোবাইল গেম আছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় হল Clash of Clans বা CoC  এটি একটি Strategic গেম। এই গেমের প্রকাশক হল ফিনল্যান্ডের সংস্থা Supercell। ২০১২ সালের ২রা আগস্ট এটি iOS প্ল্যাটফর্মে রিলিজ করে ও ২০১৩ সালের ৭ই অক্টোবর এটি android  প্ল্যাটফর্মে রিলিজ করে।

বর্তমানে প্রায় ১০০ মিলিয়ন বা ১০ কোটি মানুষ এই গেমটি খেলেন। এই বিপুল জনপ্রিয়তার কথা মাথায় রেখে Supercell বিগত বছরের ন্যায় এই বছরের ডিসেম্বর মাসে একটি আপডেট আনতে চলেছে যা উইন্টার আপডেট বা ক্রিস্টমাস আপডেট নামেই পরিচিত। এখন দেখে নেওয়া যাক এই আপডেটগুলি কী কী হতে পারে- 

১. গোলেমঃ- সম্পূর্ণ পাথরের তৈরি এই ট্রুপ টি গেমাররা টাউন হল ৮ এ পান। সুপারসেল এতে যা যা আপডেট আনতে পারে তা হল- ১ লেভেলের গোলেমের বর্তমান হিট পয়েন্ট ৪৫০০ থেকে বেড়ে হতে পারে ৫১০০। ২ লেভেলের গোলেমের হিট পয়েন্ট ৫০০০ থেকে বেড়ে হতে পারে ৫৪০০ ও ৩ লেভেলের গোলেমের হিট পয়েন্ট ৫৫০০ থেকে বেড়ে হতে পারে ৫৭০০।
গোলেম

২. লাভা হাউন্ডঃ- এই জনপ্রিয় ট্রুপটি টাউন হল ৯ এ পাওয়া যায়। এতে যে আপডেট হতে পারে তা হল- ১ লেভেলের হিট পয়েন্ট ৫৭০০ থেকে বেড়ে হতে পারে ৬১০০। ২ লেভেলের হিট পয়েন্ট ৬২০০ থেকে বেড়ে হতে পারে ৬৫০০।  ৩ লেভেলের হিট পয়েন্ট ৬৭০০ থেকে বেড়ে হতে পারে ৬৮০০।

লাভা হাউন্ড

৩. জায়ান্টঃ- দানব সদৃশ এই ট্রুপটির ক্ষেত্রে যে আপডেট আস্তে পারে তা হল- ৫ লেভেলের হিট পয়েন্ট ৬৭০ থেকে বেড়ে হতে পারে ৭২০, ৭ লেভেলের হিট পয়েন্ট ১১০০ থেকে বেড়ে হতে পারে ১২২০ ও ৮ লেভেলের হিট পয়েন্ট ১২৬০ থেকে বেড়ে হতে পারে ১৪৪০।
জায়ান্ট

৪. মাইনারঃ- এই ট্রুপটি ২০১৫ সালে গেমে সংযুক্ত করা হয়। এটির ক্ষেত্রে যে আপডেট হতে পারে তা হল এই ট্রুপটির হাউসিং স্পেস ৫ থেকে বেড়ে ৬ হতে পারে। এক্ষেত্রে উল্লেখ্য বর্তমানে টাউন হল ১১ ম্যাক্স বেসে ৪৮ টা মাইনার ধরে।
মাইনার

৫. রাজা ও রানিঃ- এই দুটি হল হিরো ট্রুপ্স। রাজা বা বারবেরিয়ান কিং টাউন হল ৭ ও রানী বা আরচার কুইন টাউন হল ৯ এ পাওয়া যায়। এতদিন এই দুটির শক্তি ৪৫ লেভেল পর্যন্ত বাড়ানো যেত। কিন্তু এই আপডেটের পর এই দুটির ক্ষমতা ৫০ লেভেল পর্যন্ত বাড়ানো যাবে। যদিও আরেক হিরো গ্র্যান্ড ওয়ার্ডেন এর ক্ষমতা সর্বোচ্চ ২০ লেভেল পর্যন্তই থাকছে। তবে রাজা ও রানীর আপডেটের খরচ আগের তুলনায় কমবে বলেই জানা যাচ্ছে।
রাজা ও রানী

৬. ইনফারনো টাওয়ারঃ- এটি টাউন হল ১০ এ পাওয়া যায়। সূত্রানুযায়ী আপডেটের পর এর মারণ ক্ষমতা (damage/sec) কমতে চলেছে। এটি আর হিলার ট্রুপকে মারবে না ও হিল স্পেল এ কাজ করবে না।

ইনফারনো টাওয়ার

৭. এক্স-বোঃ- এটি টাউন হল ৯ এ পাওয়া যায়। আপডেটের পর এর মারণ ক্ষমতা কমতে পারে। ১ লেভেলের মারণ ক্ষমতা ৭০ থেকে কমে ৬০, ২ লেভেলের মারণ ক্ষমতা ৯০ থেকে কমে ৮০ ও ৪ লেভেলের মারণ ক্ষমতা ১০০ থেকে কমে ৯০ হতে পারে।

এক্স-বো

৮. আর্মি ক্যাম্পঃ- এতদিন সর্বোচ্চ ২৪০টি ৮ লেভেলের ৪টি আর্মি ক্যাম্পে ধরত। আপডেটের পর আর্মি ক্যাম্প লেভেল ৯ পর্যন্ত বাড়ানো যাবে ও ট্রুপ ধারণ ক্ষমতা ২৬০ হবে।
আর্মি ক্যাম্প


৯. দেওয়ালঃ- এতদিন টাউন হল ১১ ম্যাক্স বেসে ১০০ টি দেওয়াল ১১ লেভেল থেকে ১২ লেভেলে আপডেট করা যেত। কিন্তু এরপর থেকে ১২৫টি দেওয়াল আপডেট করা যাবে।

১১ লেভেল(কমলা রঙ) ও ১২ লেভেলের (সাদা) দেওয়াল


প্রাথমিক ভাবে এই কটি আপডেটের কথাই জানা যাচ্ছে। তবে কোনটাই confirmed নয়। সত্যাসত্য আপডেটের পর ই জানা যাবে। এই আপডেটটি চলতি সপ্তাহের মধ্যেই আস্তে পারে বলে খবর।


এই আপডেট সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন।  

এভাবেও ফিরে আসা যায়

                      চন্দননগর এক্সপ্রেস ঈশান।              -ছবি ফেসবুক     চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজার। সকালের চরম ব্যস্ততা। ক্রেতাদের...